ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য ব্যাংককে
চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশে তিনি রওনা হন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, নজরুল ইসলাম খান বেশ কিছুদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডের ব্যাংকক যাচ্ছেন।এর আগে, গত মঙ্গলবার (১৯ আগস্ট) বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও চিকিৎসার জন্য থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস এবং পুত্রসন্তান ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কয়েকজন সিনিয়র নেতার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা বেড়েছে। দলের গুরুত্বপূর্ণ নেতারা যেন সুস্থ হয়ে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে পারেন, সে জন্য বিএনপির নেতাকর্মীরা তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি