ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
প্রধান উপদেষ্টা যাচ্ছেন রোহিঙ্গা সংকট সম্মেলনে
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী সোমবার (২৫ আগস্ট) রোহিঙ্গা কনফারেন্সে যোগ দিতে একদিনের সফরে কক্সবাজার যাবেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, রোহিঙ্গা ইস্যু আবারও আন্তর্জাতিক মহলে তুলে ধরতে কক্সবাজারে বড় পরিসরে রোহিঙ্গা কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। ২৪-২৬ আগস্ট পর্যন্ত তিন দিন এ কনফারেন্স চলবে। প্রধান উপদেষ্টা ২৫ আগস্ট কনফারেন্সে যোগ দেবেন।
শফিকুল আলম বলেন, কক্সবাজারে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা কনফারেন্সে রোহিঙ্গাদের মানবিক সহায়তা বৃদ্ধি, স্বদেশে প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক মহলের সহযোগিতা জোরদারসহ মূল বিষয়গুলো আলোচনায় আসবে।
প্রেস সচিব আরও বলেন, এ ধরনের আরও দুটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে। এর মধ্যে আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে ১৭০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে বৃহৎ পরিসরে একটি কনফারেন্স অনুষ্ঠিত হবে। পাশাপাশি কাতারের দোহায় আরেকটি সম্মেলনের আয়োজনের প্রস্তুতি চলছে।
কক্সবাজারে আয়োজিত কনফারেন্সে ৪০টি দেশের প্রতিনিধি এবং বাংলাদেশে নিযুক্ত ১০ দেশের রাষ্ট্রদূত অংশ নেবেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি