ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগকে জীবনের অন্যতম বড় সুযোগ হিসেবে উল্লেখ করে শিক্ষার্থীদের তা যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, “এই সুযোগ সবাই পায় না। যারা পায়, তাদের উচিত এর সর্বোচ্চ সদ্ব্যবহার করা।”
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর শরৎকালীন সেমিস্টার-২০২৫ এর অনার্স প্রোগ্রামের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. নিয়াজ বলেন, “বিশ্ববিদ্যালয় হলো এক মহাসাগর, যা একজন শিক্ষার্থীকে পুরো বিশ্বের সঙ্গে সংযুক্ত করে। এখানে নেটওয়ার্ক গড়ে তোলার সবচেয়ে বড় সুযোগ থাকে, যা ভবিষ্যতে পেশাজীবনে কাজে আসে।
” পাশাপাশি তিনি আরবি ভাষা শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে বলেন, “বর্তমানে অনেক ক্ষেত্রেই আরবি ভাষার গুরুত্ব বাড়ছে, এটি শিক্ষার্থীদের জন্য একটি বাড়তি যোগ্যতা হতে পারে।”
সিভি লেখার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “সিভি লেখাকে কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়। এটি একজন মানুষের জ্ঞান ও দক্ষতার প্রতিফলন।” শিক্ষার্থীদের সতর্ক করে তিনি বলেন,“বিশ্ববিদ্যালয়ে ভালো-মন্দ সবই থাকে। কোনটা বেছে নেবে, সেটা তোমার সিদ্ধান্ত।”
বর্তমান একাডেমিক জগৎকে তীব্র প্রতিযোগিতাপূর্ণ উল্লেখ করে উপাচার্য বলেন, আত্মপ্রত্যয় এবং জ্ঞান অর্জনের মাধ্যমেই শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইইউসি’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওটি’র ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান এবং সদস্য প্রফেসর ড. আবু বকর রফীক আহমদ।স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসি’র ট্রেজারার এবং ওরিয়েন্টেশন প্রোগ্রাম অর্গানাইজিং কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল