ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
দেশে ফিরছেন লিবিয়ায় আটক ১৭৫ বাংলাদেশি
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় ১৭৫ জন বাংলাদেশিকে লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তারা বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে ঢাকায় পৌঁছাবেন।
বুধবার (২০ আগস্ট) ত্রিপোলিস্থ বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। এর অংশ হিসেবে বেনগাজী থেকে ফেরত পাঠানো এ ব্যাচের অভিবাসীরা বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে বুরাক এয়ারলাইন্সের ইউজেড২২২ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল গানফুদা ডিটেনশন সেন্টারে উপস্থিত থেকে প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহায়তা করে এবং বাংলাদেশিদের বিদায় জানায়। রাষ্ট্রদূত লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত বলেন, ভবিষ্যতে বিদেশ যেতে হলে অবশ্যই বৈধ ও নিরাপদ উপায় বেছে নিতে হবে। এজন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। তিনি অভিবাসীদের নিজ এলাকায় অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি দেশে ফিরে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ভুক্তভোগীদের পরামর্শ দেন এবং এ ক্ষেত্রে দূতাবাসের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, অবৈধ পথে বিদেশ গেলে শুধু ব্যক্তিই আর্থিক ও শারীরিক ক্ষতির শিকার হন না, পরিবার ও সমাজও ভোগান্তিতে পড়ে। এতে দেশের আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ন হয় এবং বৈধভাবে কর্মসংস্থানের সুযোগও সীমিত হয়ে যায়। বৈধ পথে গিয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে প্রবাসীরা সম্মানের সঙ্গে কাজ করতে পারবেন এবং দেশের অর্থনীতিতে মূল্যবান অবদান রাখতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ