ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
প্রস্তাবে ভরসা, শিক্ষকদের আন্দোলন আপাতত স্থগিত
দীর্ঘদিন ধরে আন্দোলনরত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য একটি আশার খবর এসেছে। তাদের বাড়ি ভাড়া ২০ শতাংশ এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে শিক্ষকরা তাদের চলমান আন্দোলন আপাতত স্থগিত রাখবেন বলে জানিয়েছেন।
বুধবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ অনুবিভাগ) মো. মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমরা অর্থবিভাগে প্রস্তাব পাঠিয়েছি। এখন অর্থবিভাগের অনুমোদনের জন্য কিছুটা সময় প্রয়োজন।"
"এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট"-এর অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, তারা বাড়ি ভাড়া শতাংশের হারে বাড়ানোর দাবি জানিয়েছিলেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের ২০ শতাংশ ভাড়া বৃদ্ধি এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করার প্রস্তাব পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছিল। তিনি বলেন, "যদি সরকার এই পদক্ষেপ নেয়, তাহলে আপাতত শিক্ষকরা আন্দোলনে যাবেন না। তবে দাবি আদায় না হলে আমরা আবার কর্মসূচিতে যাব।"
এর আগে গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকরা সরকারের আশ্বাসে তাদের কর্মসূচি স্থগিত করেন। তাদের পাঁচ দফা দাবির মধ্যে ছিল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং শ্রান্তি বিনোদন ভাতা বৃদ্ধি।
দেশে বর্তমানে প্রায় ৩০ হাজার এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষক ও কর্মচারী কর্মরত রয়েছেন। তাদের দীর্ঘদিনের দাবি হলো শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ। শিক্ষকদের মতে, জাতীয়করণ হলে বেতন বৈষম্য দূর হবে, শিক্ষার গুণগত মান উন্নত হবে এবং বঙ্গবন্ধুর অবৈতনিক শিক্ষা দর্শন বাস্তবায়িত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ