ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
মানিলন্ডারিং মামলা: রুহুল আমিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন ওরফে স্বপন ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে।
বুধবার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর নামে রুহুল আমিন ওরফে স্বপন সিন্ডিকেট গড়ে প্রায় ৮ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। অবৈধভাবে অর্জিত এই অর্থ দিয়ে তিনি বাড়ি, জমি ও বিপুল সম্পদের মালিক হয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।
তথ্য অনুযায়ী, রুহুল আমিনের মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান ক্যাথারসিস ইন্টারন্যাশনাল-এর নামে রাজধানীর ভাটারা, বনানী ও উত্তরা এলাকায় মোট ৭টি দলিলভুক্ত জমি রয়েছে, যার পরিমাণ ২৩১ কাঠা। এসব জমির দলিলমূল্য প্রায় ১৫ কোটি ৫৫ লাখ টাকা হলেও বাজারমূল্য ও অন্যান্য অবকাঠামো-সহ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫০০ কোটি টাকা।
সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত উক্ত স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন।
সিআইডি আরও জানায়, মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির এ সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন স্বপনের পাশাপাশি তার সহযোগীদের বিরুদ্ধেও তদন্ত অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ