ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নতুন করে ২১টি স্যাটেলাইট মহাকাশে পাঠালো স্পেসএক্স
ডুয়া ডেস্ক : যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের জয়যাত্রা যেন থামছেই না। তার মালিকানাধীন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স-এর জন্য মহাকাশে স্যাটেলাইট পাঠানো এখন যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারা এবার নতুন করে ২১টি স্টারলিংক স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠিয়েছে।
বুধবার (০৮ জানুয়ারি) এই স্যাটেলাইটগুলো নিয়ে কক্ষপথের উদ্দেশ্যে যাত্রা করেছে স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেট।
এবারের ২১টি স্যাটেলাইটের মধ্যে ‘ডিরেক্ট টু সেল’ সক্ষমতার স্যাটেলাইট ১৩টি। রকেটটি উৎক্ষেপণ করা হয়েছে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে।
স্পেসএক্স মিশনের বর্ণনা অনুযায়ী, এবারের মিশনে যে বুস্টারটি ব্যবহার করা হয়েছে সেটি এর আগে স্টারলিংকের একটি মিশনে ব্যবহৃত হয়েছে।
উল্লেখ্য, মহাকাশে সবচেয়ে বেশি স্যাটেলাইট রয়েছে স্পেসএক্স-এর সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের। পৃথিবীর কক্ষপথে তাঁদের স্যাটেলাইটের সংখ্যা নিয়মিত বৃদ্ধি পাচ্ছে।
স্যাটেলাইট ট্র্যাকার ও জ্যোতির্পদার্থবিজ্ঞানী জোনাথন ম্যাকডাওয়েল এর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে পৃথিবীর নিম্ন কক্ষপথে ৬ হাজার ৮৫০টির’ও বেশি স্টারলিংক স্যাটেলাইট যান (স্পেসক্রাফট) রয়েছে। এগুলোর মাধ্যমেই স্টারলিংক পৃথিবীর ১০০টিরও বেশি দেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদান করছে। সূত্র: স্পেস ডট কম
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)