ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ফজর নামাজের সময় মসজিদে হামলা, নিহত ২৭
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজ চলাকালে সশস্ত্র হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে গ্রামপ্রধান ও স্থানীয় হাসপাতালের এক কর্মকর্তা আলজাজিরাকে জানিয়েছেন।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মালুমফাশি স্থানীয় সরকার এলাকার উঙ্গুওয়ান মানতাউ গ্রামের একটি মসজিদে বন্দুকধারীরা ঢুকে গুলি চালায়। নামাজরত মুসল্লিরা দিগ্বিদিক পালাতে গেলে তাদের লক্ষ্য করেও গুলি চালানো হয়।
তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য অঞ্চলে জমি ও পানির সীমিত প্রবেশাধিকারের জেরে কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘর্ষ প্রায়ই ঘটে। সাধারণ মানুষের ওপর হামলাও সেখানে নতুন নয়।
এর আগে জুনে উত্তর-মধ্য নাইজেরিয়ায় এক হামলায় শতাধিক মানুষ প্রাণ হারায়। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সে সময় বেনু রাজ্যে প্রতিদিনের মতো ঘটতে থাকা সহিংসতা বন্ধে সরকারকে পদক্ষেপ নিতে আহ্বান জানায়।
সাম্প্রতিক বছরগুলোতে এ সংঘাত আরও ভয়াবহ রূপ নিয়েছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, ক্রমেই আরও বেশি পশুপালক অস্ত্র তুলে নিচ্ছে, যা পরিস্থিতিকে জটিলতর করতে পারে।
কাটসিনা রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, মঙ্গলবারের রক্তক্ষয়ী ঘটনার পর উঙ্গুওয়ান মানতাউ এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে সরকার কঠোর অবস্থান নিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক