ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
অর্ধেক দামে আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ দিচ্ছে সৌদিয়া
সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদিয়া আন্তর্জাতিক রুটে ভ্রমণকারীদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করেছে। রাউন্ড-ট্রিপ ও ট্রানজিট ফ্লাইটের টিকিটে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। এ সুবিধা ব্যবসা শ্রেণি ও ইকোনমি শ্রেণির যাত্রী উভয়েই উপভোগ করতে পারবেন। টিকিট কেনা যাবে সৌদিয়ার ওয়েবসাইট, মোবাইল অ্যাপ অথবা নিকটস্থ বিক্রয়কেন্দ্র থেকে।
অফারটি গ্রহণ করতে হলে ১৭ থেকে ৩১ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে টিকিট বুক করতে হবে। নির্ধারিত টিকিট দিয়ে ভ্রমণ করা যাবে ১ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
এ ছাড়াও ট্রানজিট যাত্রীদের জন্য থাকবে বিশেষ সুবিধা। সৌদিয়ার টিকিট বুক করলে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে ডিজিটাল স্টপওভার ভিসা। এর মাধ্যমে যাত্রীরা সৌদি আরবে সর্বোচ্চ ৯৬ ঘণ্টা অবস্থান করতে পারবেন। এই সময়ের মধ্যে ওমরাহ পালন কিংবা দেশটির বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণের সুযোগ থাকবে।
বর্তমানে সৌদিয়া বিশ্বের চারটি মহাদেশে ১০০টিরও বেশি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। এয়ারলাইন্সটির বহরে রয়েছে ১৪৯টি অত্যাধুনিক বিমান, যা যাত্রীদের ভ্রমণকে আরও আরামদায়ক করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার