ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
টকশোতেই জানলেন বহিষ্কৃত মাহিন সরকার
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
দলীয় সূত্রে জানা যায়, গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে মাহিন সরকারকে স্বপদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বহিষ্কারাদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
মাহিন সরকার বহিষ্কারের বিষয়টি জানতে পারেন একটি টেলিভিশন টকশোতে সরাসরি অংশ নেওয়ার সময়। সেখানে উপস্থিত উপস্থাপক তার কাছে দল থেকে বহিষ্কারের প্রতিক্রিয়া জানতে চাইলে বিষয়টি সম্পর্কে প্রথমবারের মতো অবগত হন তিনি।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাহিন সরকার। এনসিপির শীর্ষ নেতৃত্ব মনে করছে, দলীয় অনুমতি না নিয়ে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া শৃঙ্খলা পরিপন্থী। দলীয় নীতিমালার প্রতি অবজ্ঞা এবং আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত গ্রহণ করায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
মাহিন সরকারের দাবি, তিনি দলটির সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন এবং প্রার্থিতার বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা চেয়েছেন। তবে দলের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট জবাব না পাওয়ায় বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
দলটির অভ্যন্তরীণ সূত্র বলছে, মাহিন সরকারের প্রার্থিতা দলের গঠনতন্ত্র এবং শৃঙ্খলার সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এনসিপি নেতৃত্ব ভবিষ্যতে দলের শৃঙ্খলা রক্ষায় আরও কঠোর অবস্থান নেবে বলেও জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি