ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
৭ মার্চের ভাষণ নিয়ে বিতর্ক, শেষ পর্যন্ত পাঠ্যবইয়ে রাখার সিদ্ধান্ত
জাতীয় শিক্ষাক্রম কমিটি (এনসিসি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ পাঠ্যবই থেকে বাদ দেওয়ার প্রস্তাব নাকচ করেছে। তবে পূর্ণাঙ্গ ভাষণ না রেখে তা সংক্ষিপ্ত আকারে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বৈঠকে কিছুটা বিতর্কও হয়।
সোমবার (১৮ আগস্ট) রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কার্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সংশোধিত পাঠ্যপুস্তক অনুমোদন সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় অংশ নেওয়া এনসিসির একাধিক সদস্য জানান, এনসিটিবির পক্ষ থেকে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাদ দেওয়ার প্রস্তাব রাখা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষক প্রতিনিধিরাও একই প্রস্তাব দেন।
তবে শিক্ষা প্রশাসনের কিছু কর্মকর্তা ওই প্রস্তাবের বিরোধিতা করে ভাষণ সংক্ষিপ্ত আকারে রাখার পরামর্শ দেন। এ নিয়ে সভায় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হলেও শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে ভাষণ সংক্ষিপ্ত রেখে পাঠ্যবইয়ে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
অন্যদিকে সভায় ‘আমাদের নতুন গৌরব গাঁথা’ শিরোনামের প্রবন্ধ নিয়েও সমালোচনা ওঠে। কয়েকজন সদস্য অভিযোগ করেন, সেখানে চব্বিশের গণঅভ্যুত্থান খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে এবং শেখ হাসিনার নাম কৌশলে বাদ দেওয়া হয়েছে। আলোচনার পর সিদ্ধান্ত হয়—প্রবন্ধটি সংশোধন করে গণহত্যাকারীদের উল্লেখে শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত করা হবে।
সভায় উপস্থিত কর্মকর্তাদের মধ্যে অধ্যাপক রবিউল কবীর চৌধুরী (রুটিন দায়িত্বে এনসিটিবির চেয়ারম্যান) এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ কয়েকজন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পাঠ্যবইয়ে রাখার পক্ষে জোরালো মত দেন। তারা এটিকে ইতিহাসের অংশ হিসেবে ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন এবং সংক্ষিপ্ত আকারে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন।
তবে বৈঠকে অপর একটি পক্ষ ভাষণ রাখার বিপক্ষে অবস্থান নিলেও তা গৃহীত হয়নি। এ নিয়ে উত্তপ্ত আলোচনা হলেও শেষ পর্যন্ত অষ্টম ও দ্বাদশ শ্রেণির পাঠ্যবইয়ে সংক্ষিপ্ত আকারে ভাষণ রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি