ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নাশকতা মামলায় কৃষক দল নেতা বাবুল কারাগারে
সরকারি কাজে বাধা এবং বেআইনি সমাবেশের অভিযোগে ২০১৭ সালের পল্টন থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার (১৮ আগস্ট) সকালে তিনি মামলাটিতে আপিলের শর্তে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। তার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী নিহার হোসেন ফারুক। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০২৩ সালের ২৩ নভেম্বর মামলার রায়ে শহিদুল ইসলাম বাবুলকে দণ্ডবিধির দুটি ধারায় সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে এক ধারায় আড়াই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড এবং অন্য ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
আইনজীবীরা জানিয়েছেন, জামিন না মঞ্জুর হওয়ায় উচ্চ আদালতে আপিল করা হবে।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০১৭ সালের ৩১ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কক্সবাজার সফর শেষে ঢাকার গুলশানে ফেরার পথে তার সমর্থনে বিএনপির নেতাকর্মীরা পল্টন এলাকায় সরকারবিরোধী স্লোগান দেয়, ভিআইপি সড়ক অবরোধ করে এবং ভাঙচুরের চেষ্টা চালায়।
ওই ঘটনার পর পল্টন মডেল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খলিল বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১৯ জুলাই একই থানার উপ-পরিদর্শক আতাউর রহমান আদালতে অভিযোগপত্র জমা দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি