ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ক্ষতিপূরণ না দিলে আর্টসেল-এর বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনসার্ট বাতিল করায় জনপ্রিয় ব্যান্ড দল আর্টসেলকে ১৪ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে আয়োজক কমিটি। এই সময়ের মধ্যে ক্ষতিপূরণ এবং বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে ক্ষমা না চাইলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
গত শুক্রবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘৩৬ জুলাই মুক্তির উৎসব উদযাপন কমিটি’-এর আয়োজনে কনসার্টটি হওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানের ঠিক আগের রাতে আর্টসেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ‘অনিবার্য কারণে’ কনসার্টে অংশ না নেওয়ার ঘোষণা দেয়। এতে আয়োজক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
আয়োজক কমিটির অন্যতম উদ্যোক্তা সালাউদ্দিন আম্মার রোববার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে আর্টসেল ও ব্যান্ডটির ভোকালিস্ট লিংকন ডি’কস্তাকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ বা ‘সাংস্কৃতিক ফ্যাসিবাদী’ আখ্যা দেন। তিনি লেখেন, "আজকের মধ্যে আপনারা সিদ্ধান্ত জানাবেন; ক্ষতিপূরণসহ টাকা ফেরত পাঠাবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে ক্ষমা চাইবেন।"
আম্মার তার পোস্টে আরও উল্লেখ করেন, "মোট ১৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ তালিকা দেওয়া হয়েছে। এটা না দিলে কোন কোন আইনে মামলা হবে সেটার তালিকা আমরা প্রস্তুত করছি এবং আগামীর কানাডা সফর বাতিলের আওয়াজ তুলব আমরা।" আয়োজকদের দাবি, মঞ্চ প্রস্তুত থেকে শুরু করে সমস্ত আয়োজন চূড়ান্ত হওয়ার পর আর্টসেলের এমন ঘোষণায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
আম্মারের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে যোগাযোগ বজায় রেখে আর্টসেল শেষ মুহূর্তে কনসার্টটি বাতিল করেছে।
অন্যদিকে, আর্টসেলের ব্যান্ড ম্যানেজার বাঁধন বর্মণ জানিয়েছেন, তাদের ভোকালিস্ট লিংকন ডি’কস্তা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তারা কনসার্টটি করতে পারেননি। তিনি বলেন, "তাকে বাদ দিয়ে তো কিছু করা সম্ভব নয়।" সামাজিক মাধ্যমে অপপ্রচার চলছে দাবি করে তিনি আরও জানান, শিগগিরই সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)