ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
‘কর্মকর্তারা কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করতে পারবে না’
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন প্রজাতন্ত্রের কর্মচারীরা (কর্মকর্তা) কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করতে পারবে না।
রোববার (১৭ আগস্ট) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কথা বলেন তিনি।
কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সিভিল সার্ভিসের মান সমুন্নত রাখতে হবে। কর্মকর্তাদের কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত হওয়া যাবে না। তা ছাড়া কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করা যাবে না।
বাংলাদেশের বিদেশি মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের সেবামুখী মনোভাব নিয়ে কাজ করার নির্দেশ দেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্সই অর্থনীতিকে স্থিতিশীল রেখেছে। এ প্রবাসীদের বড় অংশ শ্রমজীবী হওয়ায় পাসপোর্ট ও অন্যান্য সেবা প্রদানের ক্ষেত্রে কর্মকর্তাদের আন্তরিকতা, ভদ্র ব্যবহার ও সুসম্পর্ক বজায় রাখতে হবে।
মো. জাহাঙ্গীর আলম বলেন, দূতাবাস বা মিশনের ভেতরে সুন্দর কর্মপরিবেশ গড়ে তুলতে কর্মকর্তাদের পরস্পরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। একই সঙ্গে দেশের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি