ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বৈঠক শেষে ট্রাম্প-পুতিন: যুদ্ধ বন্ধে ফলপ্রসূ আলোচনার দাবি
ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় তিন ঘণ্টা দীর্ঘ বৈঠক করেছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ শহরের এলমেনডর্ফ-রিচার্ডসন সামরিক ঘাঁটিতে অনুষ্ঠিত এই বৈঠক শেষে দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরেন।
বৈঠকটিকে 'অত্যন্ত ফলপ্রসূ' হিসেবে বর্ণনা করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এখনও কিছু বিষয় অমীমাংসিত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, “আগামী দিনে অগ্রগতি অর্জনের জন্য আমাদের সামনে একটি বড় সুযোগ রয়েছে।”
ট্রাম্প আরও জানান, চুক্তির চূড়ান্ত রূপ দিতে তিনি শিগগিরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিদিমির জেলেনস্কি ও ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলবেন। তার ভাষ্যমতে, সবার সম্মতি ছাড়া কোনো চুক্তি কার্যকর হবে না। তিনি বলেন, “আমরা যথেষ্ট অগ্রগতি করেছি, কিন্তু চূড়ান্ত সমাধানে পৌঁছানো যায়নি।”
অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধকে একটি “ট্র্যাজেডি” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, যুদ্ধ থামাতে হলে এর “মূল কারণগুলো” সমাধান করতে হবে। তবে তিনি সুনির্দিষ্টভাবে কারণগুলো কী তা জানাননি।
পুতিন আরও বলেন, তিনি আশা করেন যে, ইউক্রেনীয় ও ইউরোপীয়রা এই শান্তি প্রক্রিয়ায় কোনো বাধা সৃষ্টি করবে না। তিনি ট্রাম্পের ইতিবাচক মনোভাবকে সাধুবাদ জানিয়ে বলেন, “উভয় পক্ষকেই বাস্তবসম্মত ফলাফলের দিকে নজর দিতে হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ