ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
বিমানের চাকার খোপে মিলল ২ মরদেহ
ডুয়া ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি বিমানের ল্যান্ডিং গিয়ারের ভেতরে (চাকার খোপ) দুটি মরদেহ পাওয়া গেছে। ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমানবন্দরে অবতরণের পর এয়ারলাইনস জেটব্লুর ওই বিমানের চাকার খোপের ভেতর এই মরদেহগুলো দেখা যায়। এই ঘটনার তদন্ত চলছে এবং কর্তৃপক্ষ ঘটনাটির বিস্তারিত জানার চেষ্টা করছে। এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে জেটব্লু কর্তৃপক্ষ।
সংস্থাটি জানিয়েছে, গত সোমবার স্থানীয় সময় রাতে তাদের একটি প্লেন ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমানবন্দরে অবতরণ করে। নিয়মিত পরীক্ষার সময় কর্মীরা সেটির ল্যান্ডিং গিয়ারের ভেতরে দুটি মরদেহ দেখতে পান।
কীভাবে এবং কোন পরিস্থিতিতে ওই দুই ব্যক্তি প্লেনের চাকার খোপের ভেতরে ঢুকে পড়তে সক্ষম হয়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।
বিবৃতিতে আরও বলা হয়, “এটি হৃদয় ভেঙে দেওয়ার মতো পরিস্থিতি। কীভাবে এমন একটি কাণ্ড হলো, তা খুঁজে পেতে কর্তৃপক্ষের সঙ্গে আমরা কাজ করছি এবং তাদের সব ধরনের সহায়তা করতে প্রতিশ্রুতি ব্যক্ত করছি।”
প্লেনটি সোমবার স্থানীয় সময় রাত ৮টায় নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে এবং রাত ১১টার দিকে ফ্লোরিডায় অবতরণ করে। স্থানীয় পুলিশ ঘটনাটি তদন্ত করছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ দুটির ময়নাতদন্ত করে দেখা হচ্ছে। সূত্র: বিবিসি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ