ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
এক ক্লিকেই জিডি: জেনে নিন ডিএমপির নতুন অনলাইন সেবার নিয়ম
পুলিশি সেবা সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সব থানায় অনলাইন জেনারেল ডায়েরি (জিডি) কার্যক্রম চালু হয়েছে। গত ১০ আগস্ট থেকে নাগরিকরা এই সুবিধা পাচ্ছেন। এখন থেকে যেকোনো ব্যক্তি ঘরে বসেই তার প্রয়োজনীয় জিডি করতে পারবেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ‘করলে জিডি অনলাইনে, মিলবে সেবা সহজে’— এই স্লোগানকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহীরা গুগল প্লে-স্টোর থেকে ‘Online GD’ অ্যাপ ডাউনলোড করে অথবাgd.police.gov.bd পোর্টালে গিয়ে সহজেই জিডি করতে পারবেন। আবেদনকারী প্রচলিত জিডির মতোই একটি নম্বর পাবেন এবং তার আবেদনের সর্বশেষ অবস্থা সম্পর্কেও জানতে পারবেন।
জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাইয়ের মাধ্যমে আবেদনকারীর তথ্য সুরক্ষিত রাখা হবে, ফলে ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাকবে। এই অনলাইন ব্যবস্থার ফলে পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ার পাশাপাশি নাগরিকদের মূল্যবান সময়ও বাঁচবে।
অনলাইনে জিডি করার পাশাপাশি আগের মতো সরাসরি থানায় গিয়েও জিডি করার ব্যবস্থা চালু থাকবে।
অনলাইন জিডি করার নিয়ম:প্রথমে গুগল প্লে-স্টোর থেকে ‘Online GD’ অ্যাপ ডাউনলোড করতে হবে অথবা gd.police.gov.bd ওয়েবসাইটে যেতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিবন্ধনের পর 'নতুন জিডি' অপশনে গিয়ে ঘটনার বিবরণ, স্থান, সময় ও প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন জমা দিতে হবে। আবেদনকারী পোর্টালে লগইন করে তার জিডির তদন্তকারী কর্মকর্তা ও সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পারবেন। এই সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো
- জুলাই শহীদের বোনের দেওয়া উপহারে অশ্রুসিক্ত মির্জা ফখরুল
- শেয়ারবাজারের ৭ সরকারি প্রতিষ্ঠানের মুনাফায় চমক