ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
রাষ্ট্রপতির শপথ ইস্যুতে ৭ অ্যামিকাস কিউরি নিয়োগ হাইকোর্টের
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন স্পিকার নাকি প্রধান বিচারপতি—পঞ্চদশ সংশোধনীর এ বিধান নিয়ে জারি করা রুলের শুনানিতে আইনি মতামত জানার জন্য হাইকোর্ট ৭ জন অ্যামিকাস কিউরি (আদালতের আইনগত পরামর্শদাতা) নিয়োগ করেছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ওমর ফারুক।
৭ জন অ্যামিকাস কিউরি হলেন—জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট প্রবীর নিয়োগী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ড. শাহদীন মালিক, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
এ বিষয়ে রুলের পরবর্তী শুনানির তারিখ আগামী ২৬ অক্টোবর ধার্য করেছেন আদালত।
এর আগে গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী ১০ মার্চ একটি রিট দায়ের করেন। সেখানে তিনি বাহাত্তরের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি দিয়ে শপথ পাঠ করানোর বিধান পুনর্বহালের নির্দেশনা চান। প্রাথমিক শুনানি শেষে ১১ মার্চ হাইকোর্ট রুল জারি করে।
রুলে জানতে চাওয়া হয়—পঞ্চদশ সংশোধনীতে ‘রাষ্ট্রপতিকে স্পিকার শপথ পাঠ করাবেন’ বিধান কেন বাহাত্তরের মূল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং সংশোধনীর অংশটি কেন শুরু থেকেই বাতিল ঘোষণা করা হবে না। এ বিষয়ে আইনসচিব, মন্ত্রিপরিষদ সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে জবাব দিতে বলা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি