ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জাতিসংঘের জলবায়ু উপদেষ্টা নির্বাচিত বাংলাদেশের ঝুমু
বাংলাদেশের জলবায়ু কর্মী ফারজানা ফারুক ঝুমু জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের জলবায়ু পরিবর্তন বিষয়ক যুব উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মঙ্গলবার জাতিসংঘের ওয়েবসাইটে এই মনোনয়নের ঘোষণা দেওয়া হয়।
বিশ্বের বিভিন্ন দেশের প্রার্থীদের মধ্য থেকে বাছাই করে এবার ১৪ জনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। জাতিসংঘের 'ইউথ ২০৩০ স্ট্র্যাটেজি' ও 'আওয়ার কমন এজেন্ডা'র আওতায় এই পরিষদ গঠিত হয়েছে। সদস্যরা জলবায়ু নীতিতে বাস্তবভিত্তিক ও ফলপ্রসূ পরামর্শ দিয়ে মহাসচিবকে সহায়তা করবেন।
ঝুমু ‘কাঠপেন্সিল’ নামের একটি সামাজিক সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা, যা শিশু অধিকার, লিঙ্গ সমতা ও জলবায়ু সংকটে কাজ করে। বর্তমানে তিনি ‘পিপলস ক্লাইমেট ডিপ্লোমেসি প্রোগ্রাম’-এর প্রকল্প সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক