ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘অপারেশন অ্যালার্ট’
ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে মেঘালয় রাজ্যে বাংলাদেশ-সংলগ্ন সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ‘অপারেশন অ্যালার্ট’ নামক এই বিশেষ নিরাপত্তা অভিযান আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে। এর মূল উদ্দেশ্য হলো নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করা।
মঙ্গলবার (১২ আগস্ট) বিএসএফের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, এই অভিযানে মেঘালয় রাজ্য পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হয়েছে এবং বিএসএফের জ্যেষ্ঠ কর্মকর্তারা সরাসরি এটি তত্ত্বাবধান করছেন।
‘অপারেশন অ্যালার্ট’-এর আওতায় সীমান্তে ২৪ ঘণ্টা টহল, আকস্মিক তল্লাশি এবং নৌপথে নজরদারি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। বিশেষ করে গবাদি পশু পাচার, মাদকসহ অন্যান্য চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে নজরদারি জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নাইট ভিশন ডিভাইস এবং ভ্রাম্যমাণ টহল দলের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হচ্ছে।
বিএসএফের শিলং ফ্রন্টিয়ার সদর দপ্তরের ইন্সপেক্টর জেনারেল ওপি উপাধ্যায় বার্তা সংস্থা এএনআইকে জানান, ভারতের স্বাধীনতা দিবসের উৎসব চলাকালে দেশের নিরাপত্তা রক্ষা এবং শত্রুপক্ষের যেকোনো অপচেষ্টা রুখতেই এই বিশেষ অভিযান শুরু করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ