ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ভারী বৃষ্টিতে মক্কা-মদিনায় বন্যা, ‘হাই রেড অ্যালার্ট’ জারি
ডুয়া ডেস্ক : সৌদি আরবের বিভিন্ন শহরে মুষলধারে বৃষ্টিপাত ও মারাত্মক বন্যার কারণে জরুরি অবস্থা সৃষ্টি হয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতি আগামী কয়েকদিন ধরে অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার (০৭ জানুয়ারি) সৌদি আরবের স্থানীয় আবহাওয়া অফিস দেশজুড়ে বিভিন্ন স্তরের সতর্কতা জারি করেছে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, পশ্চিম সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনার পাশাপাশি পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় ‘হাই রেড অ্যালার্ট’ বা ‘উচ্চ লাল সতর্কতা’ জারি করা হয়েছে। রাজধানী রিয়াদ, মধ্য সৌদি আরব এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আসির এবং জাজানে কিছুটা কম সতর্কতা বা ‘অরেঞ্জ অ্যালার্ট’ দেয়া হয়েছে। তবু, বৃষ্টিপাতের মধ্যে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। রেড ক্রিসেন্টসহ দেশটির উদ্ধারকারী কর্তৃপক্ষ ভারি বৃষ্টির সতর্কতার প্রতিক্রিয়ায় তাদের প্রস্তুতি বাড়িয়েছে। সৌদি প্রেস এজেন্সির তথ্যানুসারে, রেড ক্রিসেন্ট নিরবচ্ছিন্ন অ্যাম্বুলেন্স পরিষেবা এবং দ্রুত হস্তক্ষেপ নিশ্চিত করতে তার উদ্ধারকারী দলগুলোর জন্য সম্পূর্ণ অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করেছে। নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে এবং নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এছাড়া জনগণকে উপত্যকা, নিম্নভূমি এবং বৃষ্টির পানি জমতে পারে এমন এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে সিভিল ডিফেন্স সার্ভিস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ