ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
নতুন বছরে ব্যবহারকারীদের উপহার দেবে হোয়াটসঅ্যাপ
ডুয়া নিউজ : ২০২৫ সালকে স্বাগত জানাতে ব্যবহারকারীদের জন্য একগুচ্ছ উপহার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এই উপহারগুলোর মধ্যে রয়েছে নতুন স্টিকারের প্যাক এবং রিঅ্যাকশন।
লিমিটেড-এডিশন এই ফিচার পাওয়া যাচ্ছে গত ২০ ডিসেম্বর থেকে। চলতি সপ্তাহে নতুন আপডেটের মাধ্যমে সমস্ত গ্রাহকরা এই সুবিধাগুলি উপভোগ করার সুযোগ পাবেন।
অন্যদের মেসেজ পাঠানোর জন্য বা নতুন বছরে অন্যদের শুভেচ্ছা জানানোর জন্য বিশেষ বিকল্পের প্রয়োজন রয়েছে ব্যবহারকারীদের। আর সেই কথা মাথায় রেখেই এই আপডেট এনেছে হোয়াটসঅ্যাপ।
ফেস্টিভ কলিং ফিল্টার্স: আগামী কয়েক সপ্তাহের জন্য হোয়াটসঅ্যাপ ভিডিও কলে বিশেষ ফিল্টার এবং ইফেক্ট অ্যাড করতে পারবেন ব্যবহারকারীরা। এই ইফেক্টগুলোর মধ্যে অন্যতম হল ব্যাকগ্রাউন্ড ফিল্টার আর ইফেক্ট। যার মাধ্যমে নতুন বছর উদযাপন করা হবে।
একটি নতুন এনওয়াইই স্টিকার প্যাক এবং অ্যাভাটার স্টিকার্স এনেছে হোয়াটসঅ্যাপ। বন্ধু এবং পরিবার-পরিজনদের শুভেচ্ছা জানানোর জন্য এগুলো ব্যবহার করা যাবে।
এনওয়াইই’র জন্য অ্যানিমেশন রিঅ্যাকশন: সেলিব্রেশন ইমোজির মাধ্যমে মেসেজে রিঅ্যাকশন দিতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। অন্য ব্যবহারকারীরা সেটি অ্যানিমেটেড রূপে দেখতে পাবেন। ফলে এই বিষয়টি ইন্টারঅ্যাকটিভ হয়ে উঠবে।
অ্যানড্রয়েড প্লে স্টোর এবং আইওএসের অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সন আপডেট করলেই আগামী দুই সপ্তাহ ধরে এই সমস্ত ফিচার পেয়ে যাবেন ব্যবহারকারীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)