ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
আরও ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। এর আগে গত মাসে দুই দফায় ২১৯ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়।
মঙ্গলবার ( ৫ আগস্ট) বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল দিয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে তাদেরকে ফেরত পাঠায়। জানা যায়, ঢাকা থেকে যাওয়া ২৬ বাংলাদেশি দুটি ভিন্ন ফ্লাইটে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। মালয়েশিয়ান কর্তৃপক্ষের সন্দেহ, তারা পরিকল্পিতভাবে একসঙ্গে প্রবেশের চেষ্টা করেন। তাই তাদের প্রবেশাধিকার বাতিল করে দ্রুত ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, এ যাত্রা ছিল পূর্বপরিকল্পিত এবং তাতে তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক আগমন গেট এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে মনিটরিং ইউনিট। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের একেপিএস অপারেশন অফিসে নেওয়া হয়।
তদন্তে দেখা যায়, তারা মালয়েশিয়ায় প্রবেশের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হয়েছেন এবং তাদের ভ্রমণের উদ্দেশ্য ছিল অস্পষ্ট ও সন্দেহজনক। যাচাই-বাছাই শেষে তাদের পরবর্তী ফ্লাইটেই বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী