ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
অবৈধ অভিবাসন-মানবপাচার বন্ধে আইনমন্ত্রী-মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
নিজস্ব প্রতিবেদক: অবৈধ অভিবাসন ও মানবপাচার বন্ধ এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) সচিবালয়ে এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানান। তিনি বৈঠকটিকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ হিসেবে অভিহিত করে বলেন, অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধ করা এবং দুই দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এখন ঢাকা ও ওয়াশিংটন উভয়ের কাছেই অগ্রাধিকার পাচ্ছে।
বৈঠকে দুই দেশের আইনি সহযোগিতা এবং নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়েছে। উভয় পক্ষই অপরাধ দমনে এবং আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখতে ভবিষ্যতে আরও নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত