ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আগের ওয়ার্ক অর্ডারে ডিএসসিসি দেউলিয়ার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আর্থিক ভিত্তি নড়বড়ে হয়ে পড়েছে বলে সতর্ক করেছেন প্রশাসক। তিনি জানান, আগের সরকারের দেওয়া বিপুল পরিমাণ ওয়ার্ক অর্ডার বাস্তবায়ন করতে গেলে সংস্থাটি কার্যত ভেঙে পড়ার ঝুঁকিতে পড়বে।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।
তিনি বলেন, পূর্ববর্তী প্রশাসন যে টেন্ডার ও ওয়ার্ক অর্ডার দিয়েছে, তার মধ্যে জরুরি প্রয়োজনীয় কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সবকিছু যাচাই-বাছাই ছাড়া বাস্তবায়ন করা হলে সিটি কর্পোরেশনের আর্থিক সক্ষমতা ভেঙে পড়তে পারে।
প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তাৎক্ষণিক করণীয় এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা—উভয় বিষয়েই আলোচনা হয়েছে। ঢাকা দক্ষিণ, উত্তর ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকদের সময় দেওয়ায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
মো. আব্দুস সালাম বলেন, গত ১৭ বছরে কর্পোরেশনগুলোর আর্থিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, শুধু রাজস্ব বাজেটের ওপর নির্ভর করলে ভবিষ্যতে নিয়মিত বেতন পরিশোধ করাও কঠিন হয়ে পড়বে। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রায় ১,৪০০ কোটি টাকার অ্যাডভান্স ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, যার অর্থের উৎস স্পষ্ট নয়।
এছাড়া প্রায় ৪৭০ কোটি টাকার কাজের বিল বকেয়া রয়েছে বলেও জানান তিনি। সাম্প্রতিক আন্দোলন ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতির কারণে রাজস্ব আদায়ে ঘাটতি তৈরি হয়েছে। ফলে অন্যান্য বছরের তুলনায় চলতি বছরে আয় উল্লেখযোগ্যভাবে কম। এ অবস্থায় সিটি কর্পোরেশন সচল রাখতে সরকারের কাছে অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী নগর ব্যবস্থাপনায় তিনটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন—পরিচ্ছন্নতা, সবুজায়ন ও মশা নিয়ন্ত্রণ। সামনে বর্ষা মৌসুম ও সম্ভাব্য ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় মশা দমনে জোরদার পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রশাসক জানান, বিভিন্ন এলাকায় খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি দক্ষিণ ঢাকায় এক মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’ হাতে নেওয়া হয়েছে, যার মূল লক্ষ্য মশক নিধন ও নগর পরিচ্ছন্নতা নিশ্চিত করা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব