ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
গাজা রক্ষায় সারা বিশ্বে প্রতিবাদ চান হামাস
গাজা উপত্যকায় ইসরাইলের বোমাবর্ষণ ও কঠোর খাদ্য অবরোধের কারণে প্রতিদিনই মারা যাচ্ছে শিশু ,নারী -পুরুষ । খাদ্যের অভাব যেন পিছু ছাড়ছেনা । তাই দুর্ভিক্ষের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এক বিবৃতিতে তারা বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছে, যেন শহর ও রাজধানীগুলোতে প্রতিদিন বিক্ষোভ, প্রতিবাদ ও মিছিল চালিয়ে যাওয়া হয়।
হামাস বলেছে, “গাজার ওপর চলমান বোমাবর্ষণ ও অনাহারের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনগণের প্রতিবাদী আন্দোলনকে আমরা স্বাগত জানাই। আমরা আহ্বান জানাই, শুক্রবার, শনিবার, রবিবার এবং পরবর্তী প্রতিটি দিন বিক্ষোভ অব্যাহত রাখুন। আওয়াজ তুলুন গাজার পক্ষে।”
আল জাজিরার বরাতে জানা যায়, হামাসের এই আহ্বান এমন এক সময় এসেছে যখন গাজায় কমপক্ষে ৫ লাখ মানুষ চরম খাদ্য সংকটে রয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন বলেন, “শুধু আকাশপথে খাদ্য সরবরাহ করে এই দুর্ভিক্ষ মোকাবিলা সম্ভব নয়। স্থলপথ খুলে দেওয়া ছাড়া গাজা রক্ষা করা যাবে না।”
হামাস তাদের বিবৃতিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা গাজায় ত্রাণ সরবরাহের সব প্রবেশপথ খুলে দেওয়ার দাবি জোরালোভাবে তোলেন। এই ঘোষণাকে গাজায় ইসরাইলি আগ্রাসন ও মানবিক সংকটের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ