ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
মাইলস্টোনের সেই শিক্ষিকার নামে চালু হচ্ছে নতুন অ্যাওয়ার্ড
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে আত্মত্যাগকারী শিক্ষিকা মাহরিন চৌধুরীর সাহসিকতাকে স্মরণীয় করে রাখতে তাঁর নামে একটি পুরস্কার চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ‘মাহরিন চৌধুরী অ্যাওয়ার্ড’ নামে এই পুরস্কারটি শিক্ষকদের প্রদান করা হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। তিনি বলেন, "মাহরিন চৌধুরী স্কুলের শিক্ষার্থীদের উদ্ধারে আত্মদান করেছেন। তিনি যে সাহসিকতা দেখিয়েছেন তা স্মরণীয় হয়ে থাকবে। তাই তার সাহসিকতার জন্য শিক্ষকদের জন্য ‘মাহরিন চৌধুরী অ্যাওয়ার্ড’ চালু করছে সরকার।"
গত ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ ৩৪ জনের মৃত্যু হয়েছে এবং দগ্ধ অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার দিন মাহরিন চৌধুরী নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রায় ২০ জন শিক্ষার্থীকে আগুনের ভেতর থেকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে দেন, কিন্তু নিজে গুরুতর দগ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নীলফামারীর জলঢাকা উপজেলার মেয়ে মাহরিন চৌধুরী ২০০২-০৩ সাল থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি কলেজটির বাংলা মিডিয়াম শাখার তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির কো-অর্ডিনেটরের দায়িত্বে ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী ছিলেন। মাহরিন চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি ছিলেন। তার দাদি রওশনারা বেগম এবং জিয়াউর রহমানের মা জাহানারা বেগম ছিলেন আপন বোন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?