ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প, যুক্ত কানাডা
ডুয়া ডেস্ক: ইতোমধ্যে কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখিয়ে একটি নতুন মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ জানুয়ারি) তিনি ট্রুথ সোশ্যালে এই বিতর্কিত মানচিত্রটি পোস্ট করেন। যেখানে কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে।
এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে কানাডার সদ্য পদত্যাগকারী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন লিবারেল পার্টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘মার্কিন যুক্তরাষ্ট্র’ এবং ‘যুক্তরাষ্ট্র নয়’ লিখে একটি প্রতিবাদ পোস্ট করেছে।
সম্মেলনে ট্রাম্প বলেন, কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সীমান্ত বিষয়টি হালকা করে দেখার পর এটি জাতীয় নিরাপত্তার জন্য উপকারী হবে। তিনি কানাডার সামরিক খরচের সমালোচনা করেন এবং বলেন যে কানাডার সেনাবাহিনী খুবই ছোট এবং তারা মার্কিন সেনাবাহিনীর উপর নির্ভরশীল।
এরপর সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, তিনি কি সেনা ব্যবহার করে কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করবেন? তার উত্তরে তিনি বলেন, ‘না, আমি অর্থনৈতিক শক্তি প্রয়োগ করবো।’
এই বক্তব্যের পর ট্রুডো স্পষ্টভাষায় জানান, কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না, এবং দুই দেশ পরস্পরের মধ্যে বৃহত্তম বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগী।
প্রসঙ্গত, কানাডার প্রধানমন্ত্রী হিসেবে ট্রুডো সোমবার পদত্যাগের ঘোষণা দেন যা কানাডার রাজনৈতিক পরিস্থিতির উপর নতুন প্রশ্ন উত্থাপন করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ