ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ভারতীয় পণ্যে মার্কিন শুল্ক বেড়ে ৫০ শতাংশ
রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর নতুন করে আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৬ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর ফলে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের পরিমাণ বেড়ে দাঁড়ালো ৫০ শতাংশে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার তেল কেনার ‘শাস্তি’ হিসেবে এই নতুন শুল্ক আগামী তিন সপ্তাহের মধ্যে কার্যকর হবে। এটি সম্প্রতি কার্যকর হওয়া ২৫ শতাংশ শুল্কের অতিরিক্ত হিসেবে যোগ হবে।
তবে, এই আদেশে কিছু ছাড়ও রাখা হয়েছে। মার্কিন স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো নির্দিষ্ট কিছু পণ্যের ওপর আরোপিত শুল্কের ক্ষেত্রে বিদ্যমান ছাড় অব্যাহত থাকবে। এছাড়া, ওষুধের মতো সংবেদনশীল এবং জনস্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে এমন পণ্যগুলোকেও আপাতত এই অতিরিক্ত শুল্কের আওতামুক্ত রাখা হয়েছে।
এর আগে, সোমবারই প্রেসিডেন্ট ট্রাম্প আরও শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন সত্ত্বেও ভারত মস্কো থেকে তেল কিনছে এবং সেই তেল খোলা বাজারে বিক্রি করে অন্যায্যভাবে লাভবান হচ্ছে।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ