ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
"এনআরসি ইস্যুতে শাহকে চ্যালেঞ্জ মমতার"
ভারতে এনআরসি (ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস) ঘিরে ফের উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। বুধবার (৬ আগস্ট) ঝাড়গ্রামে এক ভাষা আন্দোলন কর্মসূচির সভা থেকে কেন্দ্রীয় সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র ভাষায় আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সভায় নাম না করে চ্যালেঞ্জ ছুঁড়ে মমতা বলেন, “অমিত শাহ আগে নিজের জন্মসনদ দেখান।” এনআরসি এবং এসআইআর (সাসপেক্টেড ইলেক্টর রেজিস্টার) নিয়ে আতঙ্ক তৈরি করে মানুষকে ভয় দেখানোর বিরুদ্ধে সরব হন । মমতা বলেন “ভয়ে মানুষ আত্মহত্যা করছে। কিন্তু কেউ ভয় পাবেন না। মানুষের অধিকার কাড়তে দেব না। বিজেপির চালাকি মানুষ বুঝে গেছে।”
এদিন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ‘ভাষা আন্দোলন’ কর্মসূচির আওতায় মিছিল ও সভার আয়োজন করে। সেই সভা থেকেই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা ও আসাম সরকারের কার্যক্রমের সমালোচনা করেন তিনি প্রশ্ন তোলেন, “আসাম সরকার কোন আইনে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের নোটিস পাঠাচ্ছে?”
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও ক্ষোভ তিনি তীব্রভাবে ক্ষোভ প্রকাশ করে বলেন, কমিশন যেন বিজেপির ক্রীতদাসে পরিণত হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আসল ভোটারের নাম বাদ দিলে আমাদের শরীর দিয়ে যেতে হবে।”
সবার উদ্দেশে মমতা আরো বলেন, “আমি আছি আপনাদের সঙ্গে। কোনও অন্যায় সহ্য করব না। কারও নাগরিকত্ব ছিনিয়ে নিতে দেব না।”
এনআরসি ইস্যুতে কেন্দ্র ও রাজ্যের সংঘাতের পারদ আরও চড়ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ