ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
পুলিশ সংস্কার নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী ১৬টি সংস্কারকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং আরও ৪৩টি কাজ সমাপ্তির পথে রয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি পুলিশ বাহিনীকে নতুন করে গড়ে তোলার এই পরিকল্পনার কথা জানান।
প্রধান উপদেষ্টা বলেন, "স্বৈরাচার আমলে দলীয় বাহিনীতে পরিণত হওয়া ভঙ্গুর আইন-শৃঙ্খলা বাহিনীকে নতুন করে গড়ে তোলার জন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি।" তিনি জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর দ্বারা মানবাধিকার লঙ্ঘন রোধে পুলিশ সদর দপ্তরে একটি বিশেষ ‘সেল’ কার্যকর করা হয়েছে, যেখানে পুলিশ সদস্যদের বিরুদ্ধে যেকোনো অপরাধের বিষয়ে অভিযোগ জানানো যাবে। অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার প্রধান কার্যালয়েও একই ধরনের সেল স্থাপন করা হচ্ছে।
সংস্কারের অংশ হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, এখন থেকে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে স্বচ্ছ কাচের ঘরে। হাজতখানায় বন্দিদের মানবিক সেবা নিশ্চিত করা হবে এবং অভিযান পরিচালনার সময় পুলিশ সদস্যদের জন্য জিপিএস ট্র্যাকিং সিস্টেম ও বডি-ক্যামেরা পরা বাধ্যতামূলক করা হবে।
আন্দোলন দমনে পুলিশের বলপ্রয়োগের ধরনেও পরিবর্তন আনা হচ্ছে। অধ্যাপক ইউনূস বলেন, "পুলিশ যেন আর কখনোই কোনো আন্দোলন দমনে প্রাণঘাতি অস্ত্র ব্যবহার করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। বেআইনি সমাবেশে বলপ্রয়োগের ক্ষেত্রে জাতিসংঘের স্বীকৃত পাঁচটি ধাপ অনুযায়ী পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি