ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ঘোষণাপত্র পাঠের সময় বৃষ্টি, ড. ইউনূসের কণ্ঠে আশার সুর
বৃষ্টিকে মহান‘আল্লাহর রহমত’ হিসেবে অভিহিত করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ।মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত 'জুলাই ঘোষণাপত্র' পাঠ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।ঘোষণাপত্র পাঠ শুরু হওয়ার সময় থেকেই বৃষ্টি শুরু হয়। এ অবস্থায় ভিজেই বক্তব্য দেন ড. ইউনূস। তখন তিনি বলেন, ‘আল্লাহর রহমত হচ্ছে। সেই রহমত সঙ্গে নিয়েই আমি এই ঐতিহাসিক ঘোষণা পাঠ করছি।’ তার এই বক্তব্যে উপস্থিত অনেকে করতালির মাধ্যমে সমর্থন জানান।
বৃষ্টিপাতের মধ্যেও বিপুলসংখ্যক মানুষ ছাতা হাতে কিংবা ভিজে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। আবহাওয়ার প্রতিকূলতা সত্ত্বেও পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
বিকেল ৫টা ২২ মিনিটে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ শুরু করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। মঞ্চের দুই পাশে তখন অবস্থান করছিলেন অভ্যুত্থানপন্থী রাজনৈতিক জোটের নেতারা। উপস্থিত ছিলেন—
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর,নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না,জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার,এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম,সংহতি আন্দোলনের জোনায়েদ সাকিসহ অন্যান্য জোট নেতারা।‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তিতে আয়োজিত এই অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দিকনির্দেশনা তুলে ধরেন ড. ইউনূস ও তার নেতৃত্বাধীন সরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি