ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
জুলাই ঘোষণাপত্র সংবিধানের তফশিলে অন্তর্ভুক্ত হবে: প্রধান উপদেষ্টা
‘ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মারক জুলাই ঘোষণাপত্রকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী নির্বাচনে নির্বাচিত সরকার সংবিধান সংস্কারের মাধ্যমে এই ঘোষণাপত্রকে তফশিলে সন্নিবেশিত করবে।
ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে, ৫ আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বিজয়ী জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেই এই ঘোষণাপত্র প্রণীত হয়েছে। এতে গণঅভ্যুত্থানের সব শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা, শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্রজনতার আইনি সুরক্ষার নিশ্চয়তা দেওয়া হয়েছে।
২৮ দফা ঘোষণাপত্রে আরও বলা হয়, একটি আয়োজিতব্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত সংবিধান সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, বৈষম্যহীন এবং মানবাধিকারভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ার অভিপ্রায় ব্যক্ত করছে দেশের জনগণ।
এসময় অধ্যাপক ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি