ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
আব্দুল কাদেরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল শিবিরের সাবেক সভাপতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র জন্ম ও কার্যক্রম নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি রাফে সালমান রিফাত। সোমবার (৪ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, নতুন সংগঠনটির গঠনে শিবিরের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ সমন্বয় ছিল।
রিফাতের বক্তব্যে উঠে এসেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরকে শিবির তাদের ইনস্টিটিউট ফ্যাকাল্টির ‘সাথি’ ও ‘জনশক্তি’ হিসেবে গণ্য করত। যদিও কাদের মূলত ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র কার্যক্রমে বেশি সক্রিয় ছিলেন।
তিনি জানান, ২০২৩ সালের অক্টোবরে ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’ গঠনের কয়েকদিন আগে সংগঠনটির নেতা আখতার হোসেন তার সঙ্গে যোগাযোগ করেন। এরপর ঢাকার হাতিরপুলের একটি রেস্টুরেন্টে আখতার হোসেন, নাহিদ ইসলাম, মাহফুজ আলম, আসিফ মাহমুদ ও আহনাফ সাঈদের সঙ্গে বৈঠক হয়। শিবিরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিফাত ও তৎকালীন সেক্রেটারি সাদিক কায়েম।
প্রায় তিন ঘণ্টার বৈঠকে সংগঠনের দর্শন, কৌশল ও লক্ষ্য নিয়ে প্রশ্ন করা হলে অধিকাংশ উত্তর দেন মাহফুজ আলম। রিফাতের মতে, সংগঠনটির মূল চিন্তাশক্তি ছিলেন মাহফুজ, আর আখতারকে সামনে আনা হয়েছিল ডাকসুতে তার পরিচিতি ও গ্রহণযোগ্যতার কারণে।
রিফাত আরও দাবি করেন, নয় মাসের যাত্রায় ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’ ক্যাম্পাসে শিবিরের সঙ্গে কখনও প্রত্যক্ষ, কখনও পরোক্ষভাবে সমন্বয় করেছে। ২০২৪ সালের জুলাইয়ে গঠিত ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এও উভয় পক্ষ সক্রিয় ছিল।
তার মতে, বর্তমানে অনেক নেতা ক্ষমতার মোহে অতীত ভুলে গিয়ে একসময়ের সহযোগীদের আক্রমণ করছেন, যা ফ্যাসিবাদকে উৎসাহিত করছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৪ অক্টোবর আখতার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করে ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’। পরে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর সংগঠনটি তাদের কার্যক্রম স্থগিত করে এবং কমিটি বিলুপ্ত ঘোষণা দেয়। এর বেশ কয়েকজন নেতা পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি