ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
চোখ দানের ইচ্ছা পূরণ হলো না সাবেক সেনাপ্রধানের
মৃত্যুর আগে নিজের চোখ দুটি দান করে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশীদ। কিন্তু তার সেই শেষ ইচ্ছা পূরণ করা সম্ভব হয়নি। মৃত্যুর পর নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় চিকিৎসকরা তার চোখ সংগ্রহ করতে পারেননি।
সোমবার (৪ আগস্ট) চট্টগ্রামের একটি ক্লাবের গেস্ট হাউস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। একই দিন রাতে হাটহাজারীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি মাল্টি-লেভেল মার্কেটিং কোম্পানি ডেসটিনির প্রেসিডেন্ট ছিলেন।
সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের একজন কর্মকর্তা জানান, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনার পর চিকিৎসকরা তার মরদেহ পরীক্ষা করেন। মৃত্যুর পর একটি নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে আর চোখ সংগ্রহ করা যায় না। তার ক্ষেত্রে এই সময়টা পার হয়ে গিয়েছিল।
এর আগে, ডেসটিনির একটি মামলায় হাজিরা দিতে হারুন-অর-রশীদ চট্টগ্রামে এসেছিলেন এবং ক্লাবের একটি কক্ষে রাত্রিযাপন করেন। সোমবার সকালে আদালতে যাওয়ার সময় পেরিয়ে গেলেও তার কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয়। পরে কক্ষের বারান্দার গ্লাস ভেঙে ভেতরে বিছানায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর তার মরদেহ সিএমএইচে নেওয়া হয়। পরিবারের ইচ্ছানুযায়ী তার মরদেহের ময়নাতদন্ত করা হয়নি।
চোখ দানের পাশাপাশি হারুন-অর-রশীদ রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া সাধারণ একজন হিসেবে দাফন হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। সোমবার বিকেলে চট্টগ্রাম সেনানিবাসে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাতে হাটহাজারীর ধলই ইউনিয়নে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি