ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
বিকাশ সাহা-রাঙ্গাসহ ১৬ জন দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুর্নীতির অভিযোগে সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা ও তার স্ত্রী লিপিকা ভদ্রসহ মোট ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন। আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত।
নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন—সাউথ ইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরের ছেলে রায়হান কবির, ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক বশির আহমেদ ও তার স্ত্রী তারানা আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খান, তার স্ত্রী বিপলী রায়, কন্যা ঈশানি ও নৈঋতা সাধু খান, রংপুর-১ আসনের সাবেক এমপি মশিউর রহমান রাঙ্গা, তার ছেলে রাফাত রহমান জিতু, পুত্রবধূ শাকিলা খানম কাঁকন, কন্যা মালিহা তাসনিম জুই, কুমিল্লা-৪ আসনের সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ ও তার স্ত্রী সাদিয়া সাবা এবং সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। প্রাথমিক তথ্যে দেখা গেছে, অভিযুক্তরা দায়িত্বে থাকাকালে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন, যা নিজেরা ও পরিবারের সদস্যদের ভোগদখলে রেখেছেন।
আবেদনপত্রে বলা হয়, অভিযুক্তরা যে কোনো সময় দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে পারেন, ফলে অনুসন্ধান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে চালানোর স্বার্থে তাদের বিদেশে যাওয়া রোধ করা জরুরি হয়ে পড়ে।
আদালতের পৃথক পৃথক নির্দেশে ওই ১৬ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি