ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
এনসিপি একটি ‘কিংস পার্টি : টিআইবিপ্রধান
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘কিংস পার্টি’ হিসেবে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, সরকারের পৃষ্ঠপোষকতায় এই রাজনৈতিক দলের জন্ম হয়েছে এবং তাদের সঙ্গে থাকা দুজন নেতা সরাসরি সরকারে থাকায় এটি স্পষ্টভাবে একটি 'কিংস পার্টিতে রুপ নিয়েছে'।
আজ সোমবার (৪ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সম্মেলনে ‘রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির সিনিয়র রিসার্চ ফেলো শাহজাদা এম আকরাম ও মো. জুলকারনাইন।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, ‘এটা গোপন করার কিছু নেই। জাতীয় নাগরিক পার্টিকেই কিংস পার্টি বলা হয়েছে। কারণ, এর সঙ্গে থাকা সহযোদ্ধাদের মধ্যে দুজন বর্তমান সরকারের সাথে রয়েছেন।’
৫ আগস্টকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ‘অশুভ মোড়’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ওই দিন বিকেল থেকেই দেশের মূলধারার রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী দলবাজি, চাঁদাবাজি ও মামলা-বাণিজ্যে জড়িয়ে পড়েন। গত এক বছরে এসব কর্মকাণ্ড আরও তীব্র হয়েছে, যা দলের উচ্চপর্যায় থেকেও নিয়ন্ত্রণ করা যায়নি।
তিনি আরও বলেন, এই পরিস্থিতির ফলেই নতুন রাজনৈতিক দলগুলোও জন্মলগ্ন থেকেই একই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। দখলদারিত্ব, চাঁদাবাজি ও রাজনৈতিক সুবিধাবাদের মাধ্যমে তারা নিজেদের আত্মঘাতী পথে নিয়ে যাচ্ছে।
টিআইবির প্রতিবেদনে রাজনৈতিক সংস্কৃতি ও দুর্নীতির মধ্যে গভীর সংযোগের চিত্র তুলে ধরা হয় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি