ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
৫ আগস্ট ইতিহাস বদলের দিন’—রাষ্ট্রপতির স্মারক বাণী
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ৫ আগস্ট ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’,যেদিনটিতে ছাত্র-শ্রমিক-জনতার সম্মিলিত প্রতিরোধে ফ্যাসিবাদী অপশাসনের চূড়ান্তভাবে পতন ঘটে। রাষ্ট্রপতি বলেন, বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা, দুঃশাসন ও দমননীতির বিরুদ্ধে এই দিনে জনগণ বিজয় ছিনিয়ে এনেছিল।
গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, “আমি দেশের মুক্তিকামী ছাত্র-জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সেই সব শহীদকে, যারা স্বৈরাচারবিরোধী সংগ্রামে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।”
তিনি আরো বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, কিংবা দৃষ্টিশক্তি হারিয়েছেন—তাদের অবদান জাতি কখনো ভুলবে না। শহীদ পরিবার ও আহতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব, এবং এই দায়িত্ব পালনে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।”
রাষ্ট্রপতি বলেন, “এই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘ দিনের বঞ্চনা, দুর্নীতি, গুম, খুন ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে তরুণ প্রজন্মের ক্ষোভের বিস্ফোরণ। এর লক্ষ্য ছিল প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা।”
তিনি আশাকরেন, “একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্র এখন ব্যাপক সংস্কারের মধ্য দিয়ে সেই পথেই এগোচ্ছে, এবং এর মধ্য দিয়েই গড়ে উঠবে ন্যায় ও সাম্যভিত্তিক একটি নতুন বাংলাদেশ।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি