ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
দুই দিনে দেশজুড়ে ‘বিজয় র্যালি’ কর্মসূচি বিএনপির
ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (৪ আগস্ট) রাজধানীতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
বিএনপি জানায় আগামীকাল ৫ আগস্ট মঙ্গলবারকে ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ হিসেবে পালন করা হবে। এ উপলক্ষে এদিন সারাদেশের থানা ও উপজেলা পর্যায়ে বিজয় র্যালির আয়োজন করা হবে।
পরদিন ৬ আগস্ট বুধবার অনুষ্ঠিত হবে জেলা ও মহানগর পর্যায়ে বিজয় র্যালি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে বিজয় র্যালি।
এই কর্মসূচীতে ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির মাধ্যমে জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি