ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
মুরাদনগরে ‘মাফিয়াতন্ত্র’ কায়েম করেছে আসিফ মাহমুদ: নাছির
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন অভিযোগ করেছেন যে, কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ এক ধরনের ‘মাফিয়াতন্ত্র’ প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেন, যেখানে সারা দেশে একটি ইতিবাচক রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, সেখানে মুরাদনগরে এখনো দমন-পীড়নের রাজনীতি চলছে, যার মূল নিয়ন্ত্রক আসিফ মাহমুদ।
সোমবার (৪ আগস্ট) দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতা-কর্মীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন।
নাছির উদ্দীন বলেন, "গত ১৭ বছরে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়ে বারবার কারাবরণ করেছেন, জুলাই-আগস্টের আন্দোলনে সক্রিয় ছিলেন, ৫ আগস্টের পরেও তাদের ওপর দমন-পীড়ন বন্ধ হয়নি। বরং আসিফ মাহমুদের নির্দেশেই এসব নেতা-কর্মীকে জেলে পাঠানো হয়েছে।"
তিনি আরও বলেন, মুরাদনগরে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জেলে না থাকলেও বিএনপি ও ছাত্রদলের ১৩ জন কারাগারে বন্দী, যা প্রমাণ করে আসিফ মাহমুদ ব্যক্তিগত পছন্দ-অপছন্দ অনুযায়ী এলাকা শাসন করছেন।
ছাত্রদল সাধারণ সম্পাদক নাজিম মাহমুদের মায়ের মৃত্যুর কথা উল্লেখ করে বলেন, "ছেলের গ্রেপ্তারের খবর শুনে তার মমতাময়ী মা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। এটি কেবল একটি পরিবারের জন্য নয়, আমাদের রাজনৈতিক অঙ্গনের জন্যও অত্যন্ত বেদনার।"
তিনি অবিলম্বে গ্রেপ্তারকৃত ১৩ নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করে হুঁশিয়ারি দেন যে, "মুরাদনগরের জনগণ এই অন্যায়ের জবাব দেবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি