ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
নির্বাচন সামনে রেখে বিশেষ অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে দেশের আইনশৃঙ্খলা বাহিনী অনেক বেশি সক্রিয় এবং শক্তিশালী। নির্বাচন পর্যন্ত সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
আজ সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এই সময় বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, “সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। সেইসঙ্গে এখন আমরা মাদকবিরোধী অভিযানকেও সমানতালে চালিয়ে যাচ্ছি।”
আগামীকাল ৫ আগস্ট ‘স্বৈরশাসক শেখ হাসিনার পতন ও পলায়ন দিবস’কে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা যখন দায়িত্ব নিই, তখন পুলিশ বাহিনী কার্যত নিষ্ক্রিয় ছিল। মনোবল ছিল চূড়ান্তভাবে ভেঙে পড়া।
সেখান থেকে আমরা পুলিশকে একটি কার্যকর ও শাক্তিশালী বাহিনীতে রূপান্তর করতে সক্ষম হয়েছি। হয়তো সবক্ষেত্রে শতভাগ সফল হতে পারেনি, তবে আমরা সবাই কাজ করছি।”
তিনি আরো বলেন, “বর্তমানে পুলিশ বাহিনী জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে। সীমাবদ্ধতা নিয়েও তারা দায়িত্বশীল ভূমিকা পালন করছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ