ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ডিআইজিসহ ৫ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
ডুয়া নিউজ: অন্তর্বর্তী সরকার একজন ডিআইজিসহ ৫ পুলিশ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব প্রদান করেছে।
আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি কর্মকর্তাদের মধ্যে পুলিশের বিশেষ শাখার ডিআইজি মো. সরওয়ারকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমানকে ডিএমপির যুগ্ম কমিশনার, রাজশাহীর সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনামুল হককে ডিএমপির যুগ্ম কমিশনার, এসবির পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানকে হবিগঞ্জের পুলিশ সুপার এবং ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন) আসলাম শাহাজাদার আদেশ বাতিল করে একই দপ্তরে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত