ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ
'জুলাই সনদ' জারির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের সদস্যরা।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এই সড়কের চারপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে নগরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
অবরোধে অংশ নেওয়া জুলাই যোদ্ধারা বলছেন, সরকার গঠনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জুলাই সনদ প্রদানের বিষয়ে কোনো কার্যকর অগ্রগতি না হওয়ায় তারা বাধ্য হয়ে আবারও রাজপথে নেমেছেন। তাদের ভাষ্য, "জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। এই সনদ শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি।"
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সনদ প্রদানের বিষয়ে দেওয়া আশ্বাস দ্রুত বাস্তবায়ন করা না হলে তারা শাহবাগেই অস্থায়ী মঞ্চ তৈরি করে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও তারা ঘোষণা দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ