ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
শেষ হলো এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’
সারাদেশে মাসব্যাপী কর্মসূচি শেষে সাভারে সমাপনী পথসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। বুধবার (৩০ জুলাই) রাতে এই কর্মসূচি শেষ হয়।
দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন এক বিবৃতিতে জানান, "ঝড়-বৃষ্টি-রোদসহ নানা প্রতিকূলতা এবং বাধা অতিক্রম করে সাভারের বাইপালে পথসভার মাধ্যমে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে।"
তিনি আরও জানান, সমাপনী কর্মসূচি শেষে পদযাত্রার বহর নিয়ে শীর্ষ নেতারা বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার প্রধান কার্যালয়ে ফিরে আসেন।
কেন্দ্রীয় কার্যালয়ে পদযাত্রায় অংশগ্রহণকারী নেতারা পৌঁছালে তাদের বরণ করে নেন এনসিপি ঢাকা মহানগর শাখার নেতাকর্মীরা। এসময় ফুল দিয়ে শীর্ষ নেতাদের শুভেচ্ছা জানানো হয়। মাসব্যাপী এই কর্মসূচির আওতায় দলটি সারাদেশে বিভিন্ন স্থানে পথসভা ও পদযাত্রা পরিচালনা করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি