ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
রাষ্ট্র মেরামতে ব্যর্থ হলে এমন সুযোগ আর আসবে না: আইন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল মন্তব্য করেছেন রাষ্ট্র মেরামতের যে বিরল সুযোগ এসেছে, তা এবারও ব্যর্থ হলে আগামী কয়েক দশকে আর এমন সুযোগ আর আসবে না।
বুধবার (৩০ জুলাই) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ ২০২৫-এর খসড়া নিয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিচার বিভাগে রাজনৈতিক সরকারের কিছুটা প্রভাব থাকা অস্বাভাবিক কোনো কিছু নয়। তবে অতীতে বহুবার দেখা গেছে, তত্ত্বাবধায়ক সরকার কোনো আইন প্রণয়ন করলে পরবর্তীতে রাজনৈতিক সরকার তা বাতিল করে দিয়েছে। তাই এবার আইনের খসড়া চূড়ান্ত করার আগেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আসিফ নজরুল আরও বলেন, নিম্ন আদালত গুলোতে প্রায়ই দেখা যায়, অনেক সরকারি আইনজীবী ঘুষের বিনিময়ে প্রতিপক্ষের হয়ে কাজ করেন। তবে প্রস্তাবিত সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ কার্যকর হলে এসব অনিয়ম বন্ধে কার্যকর ভূমিকা রাখবে।
সভায় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাসহ আইনজীবী সংগঠনের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা নতুন আইনের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি