ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
‘আমরা এমন জাতি, নিজদের সন্তানদের পুড়িয়ে মারি’
আমরা এমন একটি জাতি হয়ে উঠেছি, যারা নিজেদের সন্তানদের পুড়িয়ে মারি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজের কথা ভাবলে নিজেকেই ধিক্কার দিতে মন চায়। অভিযোগ করে তিনি বলেন, রাষ্ট্রীয় দায়িত্বে থাকা কর্মকর্তারাই এসব হত্যাকাণ্ডে জড়িত, এমনকি মানুষকে পুড়িয়ে হত্যার মতো নির্মমতাও করছে তারা।
বুধবার (৩০ জুলাই) বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন দারুল ইহসান মাদরাসার মাঠে ঢাকা জেলা বিএনপির আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, নিহতদের মধ্যে একজন বেঁচে ছিলেন যার পরিবার অভিযোগ করেছে, তার স্বামীকে পুড়িয়ে হত্যা করার পর কেউ খবর নেয়নি, কোনো সহায়তাও করা হয়নি। এ সময় তিনি ঘটনাস্থল থেকে ঢাকার ডিসিকে ফোন করে বিষয়টি জানান। সরকারের পক্ষ থেকে আহত ও নিহতদের পরিবারকে প্রতিজন ১০ লাখ টাকা করে সাহায্য এবং চিকিৎসার খরচ বহনের প্রতিশ্রুতি দেওয়া হলেও মাত্র দুজন ওই সাহায্য পেয়েছেন।
মির্জা ফখরুল আরও বলেন, রাজনৈতিক বিতর্ক থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এমন কিছু করা ঠিক নয় যাতে গণতন্ত্র ব্যাহত হয়। তিনি সব দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চলুন, দ্রুত সমস্যাগুলো সমাধান করে গণতন্ত্রে ফিরে যাই। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করি।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, কেন্দ্রীয় নেতারা এবং জেলা ও স্থানীয় নেতাকর্মীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি