ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
রাজনৈতিক দলগুলোর হিসাব জমা দেওয়ার শেষ সময় বৃহস্পতিবার
নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব আগামীকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) শেষ হচ্ছে জমা দেওয়ার সময়সীমা। সব রাজনৈতিক দলকে হিসাব দিতে বলা হলেও আ’লীগকে এ বিষয়ে কোনো চিঠি পাঠায়নি ইসি। বর্তমানে ইসির তালিকায় নিবন্ধিত দল রয়েছে ৫১টি।
এক সূত্রে জানা গেছে, বিএনপি, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ-সহ কয়েকটি দল ইতোমধ্যে তাদের হিসাব জমা দিয়েছে। তবে বেশিরভাগ ইসলামী দলসহ আরো অনেক দল এখনও হিসাব জমা দেয়নি। কেউ চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে সময়সীমা বাড়াতে পারবে।
গত ৭ জুলাই ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নিবন্ধিত দলগুলোকে ইতিমধ্যে আয়-ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি দেওয়া হয়েছে। তবে আ’লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে চিঠি পাঠায়নি ইসি।
ইসির নিয়ম অনুযায়ী, প্রত্যেক নিবন্ধিত রাজনৈতিক দলকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। কোনো দল যদি পরপর তিন বছর এই হিসাব জমা না দেয়, তাহলে তাদের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি