ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সরকারের যেকোনো ভুল সিদ্ধান্তে ফ্যাসিস্ট মাথাচাড়া দিতে পারে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করে বলেছেন সরকারের যেকোনো ভুল সিদ্ধান্তে ফ্যাসিস্ট মাথাচাড়া দিতে পারে।
বুধবার (৩০ জুলাই) নারকীয় আশুলিয়া স্মরণে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, আশুলিয়ায় ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের দায় সরকার ও তার নীতিনির্ধারকদের নিতে হবে। সরকারের একের পর এক ভুল সিদ্ধান্ত দেশের রাজনীতিতে নতুন করে ফ্যাসিবাদী ধারা প্রতিষ্ঠা করছে বলেও তিনি বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় সবচেয়ে বেশি প্রাণ হারান শ্রমিকরা। বিশেষ করে সাভার ও আশুলিয়া অঞ্চলে শ্রমিকদের লক্ষ্য করে পরিকল্পিত গণহত্যা চালানো হয়। শুধু হত্যা নয়, নিহতদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়েছিল। এমন নিষ্ঠুরতা ও বর্বরতা কারবালার ট্র্যাজেডিকেও ছাড়িয়ে গেছে।
তিনি আরও বলেন, ৫ আগস্ট যখন ফ্যাসিস্টদের পালানোর দিন ছিল, তখন আশুলিয়ায় চলছিল গণহত্যা।
তারেক রহমান দাবি করে বলেন, ওই আন্দোলনে শ্রমজীবী মানুষের কোনো ব্যক্তিগত স্বার্থ জড়িত ছিল না। তারা সরকারি চাকরি, সুবিধা বা আর্থিক প্রণোদনার জন্য আন্দোলনে নামেননি। বরং তারা বুঝতে পেরেছিলেন, ফ্যাসিবাদী শাসনব্যবস্থা চলতে থাকলে গণতান্ত্রিক অধিকার, ন্যায্য দাবি কিংবা মানুষের মর্যাদা কিছুই অবশিষ্ট থাকবে না। এই সচেতনতা থেকেই সাধারণ শ্রমিকরা রাস্তায় নেমে এসেছিলেন।
সমাবেশে তিনি সাভারের আশুলিয়ায় জুলাই শহীদদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রতিশ্রুতি দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি