ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
গাজীপুরে একটি আসন বাড়বে, কমবে বাগেরহাটে: ইসি
যেসব জেলায় ভোটার বেশি সেসব জেলায় সংসদীয় আসন বাড়বে আর যেসব জেলায় ভোটার কম সেখানে আসন কমবে। সে হিসাবে গাজীপুর জেলায় একটি আসন বাড়বে ও বাগেরহাটে একটি আসন কমানোর সুপারিশ করেছে বিশেষায়িত কারিগরি কমিটি।
বুধবার (৩০ জুলাউ) আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সবচেয়ে বেশি যেই আসনে ভোটার সেখানে একটি আসন বাড়ানোর জন্য বলেছে কারিগরি কমিটি। আর যে আসনে সবচেয়ে কম ভোটার, সেখান থেকে একটি আসন কমানোর বিষয়ে প্রস্তাব করেছে কমিটি।
আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সংবিধানের ১১৯ থেকে ১২৪ ধারার আলোকে জাতীয় নির্বাচনে আসনসীমা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত। এই কাজের অংশ হিসেবে কমিশন বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করে এবং তাদের সঙ্গে পরামর্শক্রমে একটি সুপারিশ প্রণয়ন করে। এ লক্ষ্যে একটি বিশেষজ্ঞ টিম গঠন করা হয়, যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে সীমানা পুনর্নির্ধারণের কাজ সম্পন্ন করে। এ প্রক্রিয়ায় ২০২২ সালের জনশুমারির কিছু তথ্যও ব্যবহার করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি