ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ উদ্যাপন ঘিরে দেশে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, দেশের সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ঢাকায় পুলিশের বিশেষ অভিযান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ডিএমপি যেকোনো সময় এ ধরনের অভিযান পরিচালনা করতে পারে। এটি তাদের নিজস্ব কার্যক্রমের অংশ।"
বাংলাদেশের পাসপোর্টধারীদের ভিসা বাতিলের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি স্পষ্ট করেন। উপদেষ্টা বলেন, "অন-অ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না। যেসব দেশের সঙ্গে আমাদের অন-অ্যারাইভাল ভিসার চুক্তি আছে, তাদের এই সুবিধা দেওয়া হচ্ছে। যাদের সঙ্গে চুক্তি নেই, তাদের ভিসা না দেওয়ার বিষয়টিই স্বাভাবিক।"
এ ছাড়া, মালয়েশিয়ায় বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তারের বিষয়ে তিনি জানান, সম্প্রতি মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এবং দ্বিপাক্ষিক চুক্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে।
রংপুরের গঙ্গাচরে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "এ ঘটনায় জড়িতদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি